জাতীয় ফিচার

“আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে”

আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ শাসন করতে গিয়ে আমরা এ চাপ অনুভব করি। নির্বাচনের আগেও তো চাপ, হুমকি-ধামকি ছিল। নিষেধাজ্ঞা দেবে এগুলো তো প্রকাশ্যে বলেছে তারা। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাই চাপে আছেন। আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে। আমরা দূর থেকেই সেটা দেখতে পাচ্ছি।

উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এমপি-মন্ত্রীদের আত্মীয় বলতে দলীয় সভাপতি সুনির্দিষ্টভাবে স্ত্রী এবং সন্তানদের বুঝিয়েছেন। তিনি বৃহস্পতিবার (২ মে) সকালে এবং বিকেলে দলীয় সভায় তা খোলাসা করেছেন। নির্দেশ দিয়েছেন নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার, হস্তক্ষেপ না করতে। প্রশাসনকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। নেত্রীর গাইডলাইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করবো।

সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে শুরু করেছেন। এরই মধ্যে অনেকেই করেছেন। সবশেষ গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। সামনে আরও সময় আছে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বন্দি। বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য, হাজিরা বিলম্বিত করা। এক বছরে যেটা শেষ হতো সেটা ১০ বছর বিচার শেষ হয়নি। লিগাল ব্যাটেল (আইনি লড়াই) করতেও তারা পারেনি। রাজপথেও তারা দেখার মতো মিছিল করতে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদারতায় বেগম জিয়ার শাস্তি স্থগিত রেখে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। বাড়িতে বসেই চিকিৎসার নিচ্ছেন। বিদেশ থেকেও চিকিৎসক এসে চিকিৎসা করাচ্ছেন।

আরও পড়ুনঃ “বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র